ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভুট্টা চাষীদের স্বপ্ন সবুজের ঢেউয়ে দোল খাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ৪২৫ বার
হাওর বার্তা ডেস্কঃ অল্প খরচে অধিক মুনাফা পাওয়ার আশায় বিগত বছরের তুলনায় দিনাজপুরের খানসামায় এবার বেড়েছে ভুট্টার আবাদ। তাছাড়া ভুট্টা মানুষের জন্য যেমন পুষ্টিকর তেমনই এটি এখন পোল্ট্রি ও মাছের খাবারসহ বিভিন্ন খাবারে যুক্ত হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯-২০ মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৪০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে যা ২০১৮-১৯ মৌসুমে ছিল ৭২০০ হেক্টর।
ভুট্টা চাষ বৃদ্ধিতে কৃষি বিভাগ এবছর ৮০০ জন কৃষক কে প্রণোদনা সহায়তা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ছয়টি ইউনিয়ন প্রায় সব জায়গায় পুরো ফসলের মাঠ এখন ভুট্টার সবুজ ক্ষেতে ভরে গেছে আর পাকেরহাট, খামারপাড়া, হাসিমপুর গ্রামে দেখা যায় গাছগুলো বেশ বড়ও হয়ে উঠেছে। এখন ভুট্টা ক্ষেতগুলোর পরিচর্যা, নিড়ানী এবং সেচ কাজসহ নানা কর্মযজ্ঞ চলছে। কোথাও গাছগুলো হাঁটু সমান আর কিছু এলাকায় আগাম ভুট্টা রোপণ করায় গাছ মানুষের উচ্চতাকে ছাড়িয়ে গেছে এবং কোথাও কোথাও গাছে মোচা এসেছে। এসব ফলন আগাম ঘরে তোলা যাবে বলে জানান কৃষকরা।
পাকেরহাট গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, গত মৌসুমে ধানে লোকসান হওয়ায় এবছর ২বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। ধানের তুলনায় ভুট্টা উৎপাদন খরচ ও সময় দু’টোই কম লাগে। তাই অনেকেই ভুট্টার আবাদে আগ্রহী হয়ে উঠছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ.ম. জাহেদুল ইসলাম জানান, এবছর ভুট্টার চাষের অবস্থা ভালো আর এখনও কোন রোগ বালাই আক্রমণ না করলেও “ফল আর্মি ওয়ার্ম” পোকা প্রতিরোধ সম্পর্কে কৃষকদের সচেতন করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন জানান, ভ‍ুট্টা একটি লাভজনক ফসল। তাছাড়াও ভুট্টার বাজারমূল্য ভালো থাকায় আর সেচের পানি কম লাগায় কৃষকরা ভ‍ুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। তবে ভূট্টার ক্ষতিকর বালাই “ফল আর্মি ওয়ার্ম” সম্পর্কে কৃষকদের সচেতন থাকতে হবে এবং ভ‍ুট্টার পোল্ট্রি ফিড ব্যতীত এর বহুমুখী ব্যবহারে এগিয়ে আসতে হবে তাহলে এই ফসলটির স্থায়িত্ব এবং চাষাবাদ আরো অনেকাংশে বেড়ে যাবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভুট্টা চাষীদের স্বপ্ন সবুজের ঢেউয়ে দোল খাচ্ছে

আপডেট টাইম : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০