ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: আইজিপি সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য থামাতে পারলে পলাতকদের লম্ফঝম্প থেমে যাবে শিল্পকলার মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: গবেষণা মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে

মুক্তির প্রতীক্ষায় তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫
  • ৩৯৭ বার

আগে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোয় নুসরাত ইমরোজ তিশার অভিনয় প্রশংসিত হলেও দর্শকমহলে সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারেনি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন, মুক্তিপ্রতীক্ষিত দু’টি ছবিই বাণিজ্যিক ঘরানার। একটির নাম মেন্টাল অন্যটি অস্তিত্ব। প্রথমটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনি, দ্বিতীয়টি অনন্য মামুন। বিপরীতে রয়েছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও আরেফিন শুভ।

অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবি দু’টিতে তিশাকে উপস্থাপন করা হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। এ প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, নতুন দু’টি ছবি দর্শক কিভাবে নেন সেটি দেখার অপেক্ষায় রয়েছি। কারণ আগে মুক্তি পাওয়া ছবিগুলোয় অভিনয়ের পর দর্শকের চাওয়া-পাওয়ার বিষয়টি খুব মনোযোগ দিয়ে উপলব্ধি করেছি। যে জায়গাগুলোয় আমার ভুল ছিল, নতুন ছবিগুলোয় সেগুলোর সংশোধন করার চেষ্টা করেছি। তিনি বলেন, দু’টি ছবিই মুক্তি পাবে নতুন বছরে। আমি প্রেক্ষাগৃহে বসে ছবিগুলো দেখার অপেক্ষায় আছি।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল তিশা অভিনীত সর্বশেষ ছবি টেলিভিশন। ছবিটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। টানা চলচ্চিত্রে শুটিংয়ের কারণে মাঝখানে নতুন নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করতে পারেননি তিশা। তবে বিজয়ের মাস উপলক্ষে একটি মুক্তিযুদ্ধের টেলিছবিতে অভিনয় করেছেন। নাম গল্পটা মুক্তির। রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। তিশা ছাড়া এতে আরো অভিনয় করেছেন নিশো, নরেশ ভূঁইয়া প্রমুখ। তিশা বলেন, মুক্তিযুদ্ধের অসাধারণ একটি গল্প নিয়ে টেলিছবিটি নির্মিত হয়েছে। গত ২ ডিসেম্বর চ্যানেল আইতে এটি প্রচার হয়েছে। টেলিছবিটি নিয়ে দর্শকের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: আইজিপি

মুক্তির প্রতীক্ষায় তিশা

আপডেট টাইম : ১২:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫