ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

শিক্ষকদের ডিবিবিএল মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫
  • ৪৬৮ বার

ঢাকা বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ডাচ বাংলা ব্যাংকের মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে। বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষার খাতা মূল্যায়নের সম্মানি পরিশোধের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষার খাতা মূল্যায়নের সঙ্গে জড়িতদেরও অ্যাকাউন্ট খুলতে হবে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ্র জানান, বোর্ডের অধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রশ্নপত্র প্রণেতা (সেটার), পরিশোধক (মডারেটর), পরীক্ষক, প্রধান পরীক্ষক ও নিরীক্ষকদের সম্মানি ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যে কারণে ঢাকা বোর্ডের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ডাচ বাংলা ব্যাংকের মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয়া হয়েছে। অ্যাকাউন্ট খুলতে শিক্ষকদের কোনো অর্থ দিতে হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

শিক্ষকদের ডিবিবিএল মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ

আপডেট টাইম : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫