ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

বিএনপির নজর আজ আদালতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের নজর থাকবে আজ আদালতের দিকে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত মেডিক্যাল প্রতিবেদন তৈরি করে হাইকোর্টে জমা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। এতে আদালত নির্দেশিত স্বাস্থ্যের তিন অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট তার চিকিৎসার জন্য জামিন বিষয়ে আদেশ দিতে পারেন।

বিএসএমএমইউ-এর একটি সূত্র জানায়, রিপোর্টে বেগম খালেদা জিয়া ‘অ্যাডভান্স মেডিক্যাল ট্রিটমেন্ট’ বা উন্নত চিকিৎসায় সম্মত হয়েছেন কিনা—এর জবাবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, বেগম জিয়া অ্যাডভান্স মেডিক্যাল ট্রিটমেন্ট নিতে সম্মতি প্রকাশ করেননি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রোগীর সম্মতি ছাড়া অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। এ পর্যন্ত খালেদা জিয়াকে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিনা—এ প্রশ্নের উত্তরে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে যে খালেদা জিয়া যেহেতু সম্মতি প্রদান করেনি, তাই তাকে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রদান করা সম্ভব হয়নি।

আদালতের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে যে, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তার বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে। তবে তার রিউমাটয়েড আর্থ্রাইটিসের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এটির জন্যই উন্নত চিকিৎসা দরকার। তবে এই মেডিক্যাল প্রতিবেদনের বিস্তারিত আর কিছু জানা যায়নি।

আজ বৃহস্পতিবার জামিন শুনানির প্রেক্ষাপটে গতকাল রাতে সিনিয়র আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

এদিকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘খালেদা জিয়ার আইনজীবীদের তথ্য-উপাত্ত দিয়ে আদালতের সামনে প্রমাণ করতে হবে, উনি (খালেদা জিয়া) জামিন পাওয়ার অধিকারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

বিএনপির নজর আজ আদালতে

আপডেট টাইম : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০