ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

মাদক মামলায় তিন আসামির সর্বোচ্চ কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাবের হাতে ২০১৬ সালে ২৮ লাখ ইয়াবাসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেয় আদালত।

মঙ্গলবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকার ফকির মোহাম্মদের ছেলে আলী আহমদ, পটিয়া উপজেলার (বর্তমানে কর্ণফুলী) শিকলবাহা এলাকার আবদুস শুক্কুরের ছেলে মো. হামিদুল্লাহ ও রাঙামাটি জেলার কাউখালী এলাকার আজিজুল হকের ছেলে মো. মহিউদ্দীন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তিন আসামিকে ১৫ বছর করে সাজা দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাস করে জেল দিয়েছেন।
এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সর্বোচ্চ সাজা।

২০১৬ সালের ১৭ জানুয়ারি অভিযান চালিয়ে কর্ণফুলী নদীর মোহনা থেকে ২৭ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আলী আহমদ ও হামিদুল্লাহকে আটক করে র‍্যাব-৭। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরো ৫০ হাজার ইয়াবাসহ মহিউদ্দীনকে আটক করা হয়।

এ ঘটনায় র‍্যাব কর্মকর্তা মো. মহসিন কবির বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২৩ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

মাদক মামলায় তিন আসামির সর্বোচ্চ কারাদণ্ড

আপডেট টাইম : ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০