ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সাথী ফসলে’ স্বাবলম্বী হচ্ছে কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ খাদ্যশস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। এই জেলার বরেন্দ্র এলাকা ঘোড়াঘাট উপজেলা। উপজেলাটির বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল। বরেন্দ্র এলাকা হওয়ায় বছরের বেশিরভাগ সময় পানির স্তর অনেকটাই নিচে থাকে। যার ফলে বেশি খরচে ধান চাষ করে লাভবান হতে পারে না এখানকার কৃষকরা।

তবে বর্তমান সরকারের নানা উদ্দ্যেগ ও স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় এই উপজেলায় দিন দিন বাড়ছে সাথী ফসলের চাষ। সাথী ফসল চাষ করে অনেকেই নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলছেন। সাথী ফসল বলতে বুঝায়, একই ক্ষেতে একের অধিক ফসলের চাষ।

সাথী ফসল হিসেবে একই জমিতে সরিষা, আলু, গম, ভুট্টা ও ফল চাষ করছেন এখানকার কৃষকরা। সময় হলে একের পর এক একটি করে ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। আর এতে করে অল্প খরচ লাভবান হতে পারছেন কৃষকরা।

ওসমানপুর এলাকার কৃষক কুদ্দুস আলী বলেন, আমার ৫ বিঘা জমি আছে। আগে আমি ধান চাষ করতাম এসব জমিতে। ধানের তেমন ফলন না পাওয়ায় বিগত কয়েক বছর জমিগুলো ফেলে রেখেছিলাম। পরে কৃষি অফিসের সহযোগিতায় একই জমিতে মিষ্টি কুমড়া, লিচু ও সরিষা লাগিয়ে ভালো লাভ করতে পারছি।

আরেক কৃষক সুমন বলেন, আমি এখন জমি থেকে ভালো কিছু পাচ্ছি। আগে শুধু খরচ হতো লাভ হতো না। এখন একই জমিতে ভুট্টা ও লিচু চাষ করেছি। আশা করছি এবার ভুট্টা ও লিচু থেকে ভালো টাকা পাবো।

ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসেন জানান, সাথী ফসলের চাষ আরো বৃদ্ধি করার জন্য কৃষকদের সব ধরণের সহযোগিতার দেওয়ার হচ্ছে। এ বছর উপজেলায় ১ শত ৫০ হেক্টর জমিতে সাথী ফসলের চাষ হয়েছে। ৫ বছর ধরে একই জমিতে সাথী ফসল হিসেবে আম ও লিচুর সাথে ধান, গম ও ভুট্রা চাষ করতে পারবেন কৃষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সাথী ফসলে’ স্বাবলম্বী হচ্ছে কৃষক

আপডেট টাইম : ০৭:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০