ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সাগর কলা চাষে ভাগ্য বদল রফিকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সংসারের অভাব-অনাটন থেকে রেহাই পেতে সাগর কলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাষি রফিক। গত পাঁচ বছর আগে ৫০ শতাংশ জমি ভাড়া নিয়ে সাগর কলার চাষ শুরু করেন তিনি। এ সময়ের মধ্যে কঠোর পরিশ্রম, সততা আর মেধা কাজে লাগিয়ে স্বাবলম্বী হন তিনি।

রফিকের আর্থিক সচ্ছলতা দেখে তাকে অনুসরণ করে উপজেলার আশে-পাশের আরও বেশ কয়েকজন কলাচাষে ঝুঁকেছেন। অন্য যে কোনো ফসলের চেয়ে কলাচাষে দ্রুত লাভবান হওয়ায় সাটুরিয়া উপজেলায় কলার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কলা চাষিরা বলছেন, দুই থেকে তিন ফুট লম্বা কলা গাছের চারা লাগানোর অল্প দিনেই ফল পাওয়া যায়। সাগর কলার চারা একবার রোপণ করলে পুনরায় তা আর রোপণ করতে হয় না। গাছের কলা এক বার পূর্ণাঙ্গ বয়স হলে কেটে ফেলার কিছুদিন পর ওই গাছের গোড়া থেকে নতুন চারা জন্মায়।কলাচাষি রফিক মিয়া বাংলানিউজকে বলেন, যে জমিতে বৃষ্টি বা বন্যার পানি আটকে থাকে না এমন জমি কলা চাষের জন্য উপযোগী। এক বিঘা জমিতে প্রায় ৩শ থেকে সাড়ে ৩শ কলার চারা রোপণ করা যায়। প্রতি বিঘায় কলা চাষে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। এক বিঘায় চারা রোপণের কয়েক মাস পর প্রায় ৮০ থেকে এক লাখ টাকার কলা বিক্রি করেছি।

তিনি বলেন, সাগর কলা বিক্রি করে যা আয় হয় তা আমার সংসারের ব্যয় ও ছেলে-মেয়ের পড়ালেখার পেছনে খরচ করি। আমার কলা চাষ করা দেখে আশে পাশের অনেকেই সাগর কলা চাষে ঝুঁকেছেন বলেও জানান চাষি রফিক।

অপর কলা চাষি নকুল সরকার বাংলানিউজকে বলেন, রফিক ভাইকে অনুসরণ করে আমি পাঁচ বিঘা জমিতে সাগর কলাসহ কয়েকটি জাতের কলার চাষ করেছি। অন্য ফসল বিক্রিতে কিছু ঝামেলা থাকে। কিন্তু কলা বিক্রিতে কোনো ঝামেলা নেই। খুচরা পাইকাররা জমি থেকেই কলা কেটে নিয়ে যান। এক কাঁদি চাপা কলা (স্থানীয় নাম ঘাউর) ১৫০-৩৫০ টাকায় বিক্রি হয়। সবরি কলার কাঁদি ৪০০-৫০০ টাকা, সাগর ও রঙ্গিন মেহের সাগর কলা কাঁদি পাইকারি বিক্রি ২৫০ থেকে ৩০০ টাকা বিক্রি হয়।

স্থানীয় পাইকার রজ্জব আলী বাংলানিউজকে বলেন, আমাদের জেলার মাটি কলা উৎপাদনের জন্য ভালো। সারাদেশে মানিকগঞ্জের সাগর কলা, সবরি কলা, চাপা কলার কদর রয়েছে। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় মানিকগঞ্জের কলা বিক্রি হয়ে থাকে। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রতি দিন ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় কাঁচা কলা পাঠানো হয়।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, কলার আবাদ করে কামতা এলাকার চাষি রফিকের স্বাবলম্বী হওয়া দেখে স্থানীয় অনেকেই কলা চাষে এগিয়ে আসছে। আমরা মাঝে-মধ্যে কলা চাষিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করছি।

এছাড়া প্রতিনিয়ত কলা চাষিদের খোঁজ-খবর রাখছি ও তাদের সব সময় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি বলেও জানান কৃষি কর্মকর্তা খলিলুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সাগর কলা চাষে ভাগ্য বদল রফিকের

আপডেট টাইম : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০