ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : পার্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
  • ৪৭৪ বার

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন পাপেট নির্বাচন কমিশন। এ কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

৫ই জানুয়ারির জাতীয় নির্বাচন, উপজেলা, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কোনটিই সুষ্ঠু হয়নি। পৌরসভা নির্বাচনও সুষ্ঠু হবে না। ২০ দলীয় জোট পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে এর মানে এ নয়, নির্বাচন কমিশনের চারিত্রিক উন্নতি হয়েছে।

এ সরকারের অধীনে নির্বাচন কমিশন ইচ্ছা করলেও অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। বরং, পৌরসভা নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ন্যক্কারজনক চরিত্র আবার সবাই দেখতে পাবে। চলমান আন্দোলনের অংশ হিসেবেই ২০ দলীয় জোট পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে। নাশকতার অভিযোগে বিএনপির নেতা কর্মীদের প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে।

বিএনপির বেশির ভাগ প্রার্থী হয় জেলে না হয় পলাতক। ভয়ভীতির কারণে নেতাকর্মীরা এলাকায় থাকতে পারছেন না। তারপরও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। কারণ, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীরা মনোবল ফিরে পাবে। এতে করে সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে।

তিনি বলেন, বিদেশী নাগরিক হত্যা, শিয়া মসজিদে হামলাসহ যেকোনো ঘটনায় বিএনপিকে দায়ী করছে সরকার। যেখানে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী জেলে। তারপরও কেন তারা বিএনপি নেতাদের সম্পৃক্ততা প্রমাণ করতে পারছে না। সরকারের এ ধরনের অভিযোগ হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ চলছে জানিয়ে পার্থ বলেন, সরকার যখন একটি টিভি চ্যানেল বন্ধ করে দেয়, তখন অন্যান্য চ্যানেল বা সংবাদপত্র এমনিই সংযত হয়ে কাজ করে। কারণ, প্রতিটি সংবাদ পত্র বা চ্যানেলের মালিক হচ্ছেন ব্যবসায়ী। তাদের ব্যবসার স্বার্থে তারা সরকারের বিরুদ্ধে কথা বলে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : পার্থ

আপডেট টাইম : ১২:১৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫