ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শরিয়ত বয়াতিকে কেন জামিন দেয়া হবে না : হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ বয়াতি শরিয়ত সরকারকে কেন জামিন দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি ইমদাদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী মনিরা হক মনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ।

শরিয়ত বয়াতির গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামে। মানিকগঞ্জে একটি গানের আসরে আল্লাহ রাসুলের শানে বেয়াদবী, ইসলাম ও কোরআন সম্পর্কে কটুক্তি এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে তাকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পরে আগধল্যা দারুস সুন্নাত হাফেজিয়া মাদ্রাসা ও আগধল্যা মধ্যপাড়া মসজিদের ইমাম মাওলনা মো. ফরিদ হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর ঐ দিন রাতে বয়াতি শরিয়ত সরকারকে গ্রেফতার করা হয় বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহামন জানান।

গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে গত শনিবার টাঙ্গাইল চিফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ড শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শরিয়ত বয়াতিকে কেন জামিন দেয়া হবে না : হাইকোর্ট

আপডেট টাইম : ০৩:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০