ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক জব্দ করা জাহাজে ইরানের জন্য ‘উপহার’ পাঠাচ্ছিল চীন, ক্ষুব্ধ ট্রাম্প রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীনের সহযোগিতা কামনা বিএনপির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম বাড়ছে নদীর পানি : কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

ঘরোয়া বৈঠকে অনুমতি লাগবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
  • ৩৩৮ বার

পৌর নির্বাচনে ঘরোয়া বৈঠকের জন্য প্রার্থীদের ২৪ ঘণ্টা আগে অনুমতি নেয়ার বিধান করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। নিরাপত্তার স্বার্থেই এ বিধান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মো. শাহনেওয়াজ বলেন, পৌর নির্বাচনে কমিশন চরমভাবে নিরপেক্ষতা দেখাচ্ছে এবং আগামীতেও তা দেখাবে। কারো চাপে নয়, নিরপেক্ষতার স্বার্থেই রাজনৈতিক দলের দাবিগুলো মানা সম্ভব হয়নি। নির্বাচনী আচরণবিধি প্রার্থীদের কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। শাহনেওয়াজ বলেন, যারা এখনো পোস্টার ব্যানার সরিয়ে ফেলেননি তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। আগের নির্বাচনে যেসব অনিয়ম হয়েছিল কমিশন তা থেকে শিক্ষা নিয়েছে। দেশের ২৩৬টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীকে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষদিন ১৩ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি

ঘরোয়া বৈঠকে অনুমতি লাগবে

আপডেট টাইম : ০৮:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫