ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-আবিদাল বার্সায় গৃহযুদ্ধ: কথার লড়াইয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ খেলোয়াড়ি জীবনে এক সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। তবে বর্তমানে একজন দলের সবচেয়ে অভিজ্ঞ ও দলনেতা লিওনেল মেসি, অন্যজন বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদাল। তাদের সম্পর্কটা অবশ্য এখন আর আগের মতো নেই। একজন খেলোয়াড়দের দোষ দিচ্ছেন, তো আরেকজন সমালোচনা করছেন। এরই ফলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বার্সায় গৃহযুদ্ধের গন্ধ পাচ্ছে।
বার্সার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে আর্নেস্তো ভালভার্দেকে কিছুদিন আগে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে এর পেছনে খেলোয়াড়দেরই দায় দেখেন আবিদাল। সাবেক ফরাসি কিংবদন্তি মতে ভালভার্দেকে সরিয়ে দেওয়ার পেছনে ফুটবলাররাই ভূমিকা রেখেছে, এমনকি তাদের আচরণ ও অখেলোয়াড়সুলভ ভাবভঙ্গিতে সন্তুষ্ট নন আবিদাল।

স্পোর্তকে দেওয়া এক সাক্ষাতকারে আবিদাল বলেন, ‘অনেক খেলোয়াড়ই খুশি না এবং তারা কঠোর পরিশ্রমও করে না। কোচ ও ড্রেসিং রুমের পরিবেশ সবসময়ই ভালো ছিল। তবে এখানে এমন কিছু হয়েছে যা আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে বুঝতে পারি।’

অাবিদালের অভিযোগে অবশ্য বসে নেই মেসি। আর্জেন্টাইন তারকা জানিয়ে দেন, দলের খারাপ অবস্থার জন্য শুধু খেলোয়াড় নয়, বোর্ডের কর্তারাও দায়ী।

আবিদালের কথার সমালোচনা করে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আমার সত্যি বলতে এসব ভালো লাগে না। তবে আমি মনে করি সবাই তার কাজের প্রতি দায়িত্ববান ও সিদ্ধান্তে যত্নশীল হওয়া দরকার। মাঠে কি হচ্ছে সে ব্যাপারে ফুটবলাররা দায়বদ্ধ এবং মাঠে খারাপ খেললে আমরাই প্রথম স্বীকার করে নেই।

তিনি আরও লিখেন, একইভাবে ম্যানেজমেন্টকেও তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত হতে হবে। সবশেষে বলবো, যখন খেলোয়াড়দের নিয়ে বলা হয়, তখন তার নাম বলতে হবে। অন্যথায় সবাইকে দোষ দেওয়া হবে এবং গুজব ছড়াবে যা সত্য না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মেসি-আবিদাল বার্সায় গৃহযুদ্ধ: কথার লড়াইয়ে

আপডেট টাইম : ১১:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০