ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

খালেদার নিরাপত্তা চাইবো না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫
  • ৫১৪ বার

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘উচ্চ আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে যাবেন খালেদা জিয়া। আশা করছি, খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া উপলক্ষে সরকার নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন। এ জন্য আমরা নিরাপত্তার বিষয়ে সরকারের কাছে আবেদন করবো না।’ রোববার দুপুর সাড়ে ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বারের সম্পাদক ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। খালেদার আদালতে উপস্থিত হওয়া উপলক্ষে গণজমায়েতের ব্যবস্থা করবেন কি না এমন প্রশ্নের জবাবে মাহবুব বলেন, ‘আমাদের এ রকম পরিকল্পনা নেই। তবে আগামীকাল খালেদা জিয়া আদালতে যাচ্ছেন, খবরটি মিডিয়ায় দেখে নেতাকর্মীরা উপস্থিত হবেন।’ প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশে আগামীকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

খালেদার নিরাপত্তা চাইবো না

আপডেট টাইম : ১০:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫