ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

বিএনপি প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন যিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫
  • ৪৬৪ বার

পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। শনিবার সকালে তাকে এ ক্ষমতা দিয়ে বেগম খালেদা জিয়ার চিঠি নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলমের কাছে পৌঁছে দিয়েছেন বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। চিঠিটি পৌঁছানোর পর দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দলও নির্বাচন কমিশন সচিবালয়ে যায়। এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন হচ্ছে। নির্বাচনে প্রার্থীদের কে প্রত্যয়ন করবেন তা শনিবারের মধ্যে জানাতে দলগুলোকে সময় বেঁধে দেয় ইসি। সময়সীমার শেষদিন বিএনপির পক্ষ থেকে প্রার্থী প্রত্যয়নের ক্ষমতাবান ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে জানানো হলো ইসিকে। নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক আছাদুল করিম শাহীন ও সহ- দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপুসহ ৫ জন। নমুনাপত্র জমা দেয়ার পর প্রিন্স উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যয়নের জন্য শাহজানকে দলের চেয়ারপারসন ক্ষমতা প্রদান করেছেন। তারই একটি নমুনা স্বাক্ষর-সংবলিত সত্যায়িত কপি নির্বাচন কমিশনে জমা দিলাম। প্রতিটা পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে এ নমুমাপত্র পাঠাবে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিএনপি প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন যিনি

আপডেট টাইম : ১০:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫