ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

ফ্রি ইন্টারনেটে ২৫ ওয়েবসাইট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫
  • ৬৮৮ বার
মোবাইল ফোন অপারেটর রবির ইন্টারনেট গ্রাহকরা এখন থেকে বিনা খরচে ২৫টি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন ।
রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই প্রকল্প উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর মধ্যে রয়েছে সরকারি তথ্যাবলি, চাকরির খোঁজ-খবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরি নম্বর, আবহাওয়া বার্তার কয়েকটি ওয়েবসাইট।
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও বিনা খরচে পড়তে পারবেন রবি গ্রাহকরা।
বাংলাদেশে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি (www.inteet.org) প্রকল্পের আওতায় গ্রাহকদের জন্য বিনা খরচের ইন্টারনেট সেবা এনেছে রবি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, সরকার ফেইসবুকের সঙ্গে একমত যে বর্তমান প্রেক্ষাপটে বিনামূল্যে ইন্টারনেট সেবা পওয়া একটি অধিকার। আজ একটি নতুন দিগন্ত উন্মোচিত হল।
তিনি বলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফ্রি ইন্টারনেট একটি জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হবে।
তিনি জানান, বাংলাদেশের ৪ কোটি ৪০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ। এ দেশে প্রতি ১২ সেকেন্ডে একজন ফেইসবুকে প্রোফাইল খুলছে, যা দেশের জন্মহারের চেয়েও বেশি।
১১ কোটি তরুণ বাংলাদেশিকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকারের লক্ষ্যের কথাও জানান প্রতিমন্ত্রী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

ফ্রি ইন্টারনেটে ২৫ ওয়েবসাইট

আপডেট টাইম : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫