ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ছাত্রী ধর্ষণ: ৭ দিনের রিমান্ডে মজনু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ওই ছাত্রীর বাবার করা মামলায় পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

গত বৃহস্পতিবার গ্রেপ্তার মজনু আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী সাত দিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন বলে জানায় পুলিশ।

আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালেও রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু।

উল্লেখ্য, গত রোববার (৫ জানুয়ারি) ওই শিক্ষার্থী ধর্ষিত হওয়ার পর ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের মধ্যে অপরাধীকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় করা মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তের দায়িত্বে যায় ডিবি পুলিশ। এর মধ্যে ওই ছাত্রীর কাছ থেকে পাওয়া বর্ণনার ভিত্তিতে তার মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে বুধবার ভোর পৌনে ৫টায় শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব। ধর্ষণের পর ছাত্রীর মোবাইল ফোনটি মজনু নিয়ে গিয়ে বিক্রি করেছিল অরুণা নামে একজনের কাছে। অরুণার কাছ থেকে তা কিনেছিলেন রিকশাচালক খায়রুল। ফোন ট্র্যাক করে আটক এই দুজনকেও ডিবির কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রী ধর্ষণ: ৭ দিনের রিমান্ডে মজনু

আপডেট টাইম : ০৯:৪৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০