ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফাইল আটকে ঘুষ দাবি : দুদকের জালে ধরা খেল বগুড়ার কর কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ায় ঘুষ লেনদেনের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ধরা পড়েছেন বগুড়া সার্কেল-১৫ এর সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে। মঙ্গলবার দুপুরে দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল তাকে গ্রেফতার করে।
দু’দক সুত্রে জানা যায় ,নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী ইউনুছ আলী কয়েক বছর আগে বেশ কিছু জমি বিক্রি করেন। এবছর তার আয়কর ফাইলে জমি বিক্রির বিষয়টি দেখানোর জন্য কর অফিসে যোগাযোগ করলে গত ছয় মাস ধরে তার ফাইলটি আটকে রাখা হয়। একপর্যায়ে সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে ফাইল ছাড়ের বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
এতে ক্ষুব্ধ হয়ে ইউনুছ আলী দুদকের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামানের তত্বাবধানে একটি দল কর অফিসে (সার্কেল-১৫) আগেই পরিকল্পিতভাবে অবস্থান নেয়। অভিযোগকারী ইউনুছ আলী সহকারী কর কমিশনারের কক্ষে প্রবেশ করে ঘুষের ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় দুদকের দলটি তার কক্ষে প্রবেশ করে অভিজিৎ কুমার দে’র টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধার করে। এরপর দুদকের দল সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে’কে তারা গ্রেফতার করেন।
দ’ুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘গ্রেফতারকৃত অভিজিৎ কুমারের টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধারের ঘটনার সšেতাষজনক ব্যাক্ষা দিতে পারেননি। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফাইল আটকে ঘুষ দাবি : দুদকের জালে ধরা খেল বগুড়ার কর কর্মকর্তা

আপডেট টাইম : ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯