ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফেসবুকে পোস্ট: ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফেসবুকে মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগে এই মামলা করা হয়।

শনিবার রাজধানীর ধানমন্ডি থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাটি করেন ঢাবি ছাত্রলীগের জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব।

মামলার বিবরণীতে বলা হয়, নুরের ফেসবুক থেকে গুজব ছড়ানো হয়। এই গুজবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভ্রান্ত তৈরি হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ দাসকে নিয়ে মানহানিকর পোস্ট দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নূরের ওপর হামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। একই সঙ্গে তার অনুসারীদেরও পেটানো হয়। ভাঙচুর করা হয় ডাকসু ভবন। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা যায়।

হামলার পর আহত নূরসহ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

এরপর ২৫ ডিসেম্বর রাতে শাহবাগ থানায় নুরুল হক নুরের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফেসবুকে পোস্ট: ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

আপডেট টাইম : ০৭:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯