ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গাজীপুর সিটিতে কোরআন-হাদিস গবেষণা কেন্দ্র নির্মিত হবে : মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের মসজিদ ও মাদরাসাসহ ইমাম এবং খতিবদের তালিকা তৈরী করা হচ্ছে। তাদেরকে বার্ষিক ১৪ হাজার টাকা হারে সম্মানী ভাতা দেয়া হবে। এছাড়াও তাদের জন্য সিটি এলাকায় দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে কোরআন-হাদিস গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চত্বরে গাজীপুর সিটি করপোরেশনের ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

গাসিক মেয়র তার বক্তব্যে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে একটি করে কবরস্থান এবং মসজিদের পাশে একটি করে মাদরাসা নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ইমামদের হজে যাওয়ার জন্য বার্ষিক বাজেট করে দেয়া হবে। এসময় মেয়র নগরীতে ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইমামদের সহযোগিতা চেয়েছেন। এজন্য ইমামদের নিজ নিজ মসজিদে এ সংক্রান্ত পরামর্শ ও বক্তব্য রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহিব খান, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম নোমানী, প্রিন্সিপাল মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, জেলা পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুর রহমান মাহমুদী, গাজীপুর জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গাজীপুর সিটিতে কোরআন-হাদিস গবেষণা কেন্দ্র নির্মিত হবে : মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম

আপডেট টাইম : ০৯:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯