ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

মধু-দারুচিনি মিশ্রণ সারাবে ৬ রোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মধু ও দারুচিনি কমবেশি আমরা সবাই খেয়েছি। তবে এর ঔষধি গুণের কথা আমরা অনেকেই জানি না। শীতকালে পুরো সময়জুড়ে গরম পানিতে মধু ও দারুচিনি গুঁড়া মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। আর বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে।আসুন জেনে নিই মধু ও দারুচিনির ঔষুধি গুণ-

১. দারুচিনি ও মধুতে থাকা একাধিক উপকারী উপাদান মুখ গহ্বরে ক্ষতিকর ও দুর্গন্ধ তৈরিকারী জীবাণু ধ্বংস করে। আর মুখে গন্ধ দূর হওয়ার সঙ্গে দাঁত ও মাড়ি সম্পর্কিত নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। মুখের ভেতরের এ উপকার পেত প্রতি সপ্তাহে অন্তত ৩-৪ দিন নিয়ম করে এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়া ও এক চা চামচ মধু মিশিয়ে পান করতে হবে।

২. ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হৃদস্বাস্থ্যের উন্নতিতে দারুচিনি এবং মধু খুব ভালো কাজ করে। আর মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের ভেতরের প্রদাহ কমাতে কার্যকর। ফলে কমে যায় হার্টঅ্যাটাকের সম্ভাবনা।

৩. বেশ কিছু গবেষণা থেকে দেখা গেছে, সকালে নিয়মিত গরম পানিতে মধু ও দারুচিনি মিশিয়ে পান করলে অতিরিক্ত চর্বি কমবে। ফলে ওজন কমবে। এ ছাড়া দারুচিনির গুঁড়া আলাদাভাবে তলপেট ও কোমরের বাড়তি মেদ কমাতে কাজ করে।

৪. মধুতে থাকা পর্যাপ্ত পরিমাণ ফাইটোনিউট্রিয়েন্ট শরীর থেকে টক্সিক উপাদান বের করে ক্যানসার কোষের জন্ম প্রতিরোধ করে। আর দারুচিনিতে থাকা অ্যান্টি-টিউমার উপাদান শরীরে টিউমার হতে প্রতিরোধ করে।

৫. বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত দারুচিনি এবং মধু গ্রহণে পেটে জমে থাকা গ্যাস বেরিয়ে যায়। সেই সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি হয়।

৬. ব্লাডারে সংক্রমণ ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি থেকে দেখা দেয় ব্লাডার ইনফেকশনের সমস্যা। এক চা চামচ দারুচিনির গুঁড়া ও আধা চা চামচ মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে পান করলে এই রোগে উপকার পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মধু-দারুচিনি মিশ্রণ সারাবে ৬ রোগ

আপডেট টাইম : ১২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯