ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এক বছরের মধ্যেই ছাতক- সুনামগঞ্জ রেল যোগাযোগ চালু হবে: পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  আগামী এক বছরের মধ্যেই ছাতক থেকে সুনামগঞ্জ রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার বিকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত ১৫তম বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সুনামগঞ্জের উন্নয়ন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি সুনামগঞ্জের পরিচয়ে গর্ববোধ করি। ৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার ফ্লাইওভার নির্মিত করে সুনামগঞ্জের সঙ্গে ধর্মপাশার যোগাযোগ করা হবে। ৫০ কোটি টাকা ব্যয়ে শহর উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ছাতক থেকে রেল সুনামগঞ্জে আসবে। আগামী ১ বছরের মধ্যেই আসবে ইনশাল্লাহ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নামে শহরের ১টি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আবুল হোসেন মিলনায়তনকে অত্যাধুনিক করার জন্য ৫০-৬০ কোটি টাকার প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্ত্রী বলেন, এখন উন্নয়নের সময়, পরিবর্তনের সময়। দেশের পরিবর্তনে দেশপ্রেমিক, খাটি বাঙ্গালীর সঠিক নেতৃত্ব প্রয়োজন, মেকি বাঙ্গালী নয়।

তিনি বলেন, কেউ কখনও চিন্তা করেছিল ঘরে ঘরে বিদ্যুৎ, হাওরের অজপাড়া গ্রামে গঞ্জে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। কে চিন্তা করেছিল কর্ণফুলীর নিচ দিয়ে টানেল হবে, কে চিন্তা করেছিল পদ্মা সেতু হবে। রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা এমন কোনো ক্ষেত্র নেই যেখানে প্রধানমন্ত্রীর হাত নেই। শেখ হাসিনা যোগ্য নেতা। তিনিই পারবেন দেশকে পরিবর্তন করতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এক বছরের মধ্যেই ছাতক- সুনামগঞ্জ রেল যোগাযোগ চালু হবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯