ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আপন জুয়েলার্সের মালিকের পুত্রবধূ পিয়াসার জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বনানী রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে জামিন দেন।

শ্বশুর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের করা মামলায় গতকাল বুধবার আত্মসমর্পণ করেন পিয়াসা। একই সঙ্গে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালতে পিয়াসার পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সানাউল ইসলাম টিপু শুনানি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপন জুয়েলার্সের মালিকের পুত্রবধূ পিয়াসার জামিন

আপডেট টাইম : ০৩:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯