ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়ার জামিন পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা না দেয়ায় তার জামিন আবেদন পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্বাস্থ্য পরীক্ষার সর্বশেষ অবস্থা নিয়ে প্রতিবেদন জমা দিতে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ।

আজ বৃহস্পতিবার খালেদা জিয়া র সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ড গঠন করে তার রিপোর্ট (প্রতিবেদন)আদালতে দাখিলের নির্দেশনা দেয়া ছিল। একই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ খালেদা জিয়ার জামিন আবেদনের ওপরও শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, এ প্রতিবেদন আজ আদালতে  জমা না দেয়ায় জামিন আবেদনের ওপর শুনানি হয়নি।

খালেদা জিয়ার আইনজীবীরা ৭ ডিসেম্বর রোববার স্বাস্থ্যগত প্রতিবেদন জমা এবং এদিনই জামিন শুনানির জন্য দিন ধার্য করার অনুরোধ করেন।তবে, আদালত মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।  এদিন স্বাস্থ্যগত প্রতিবেদন জমা দেয়ার পর কারান্তরীণ খালেদা জিয়ার জামিন আবেদনের ওপরও শুনানি হবে।

এদিকে, খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির দিন হাইকোর্ট ও এর আশপাশে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আদালত চত্বরে আইনজীবিদের হট্টগোলের ঘটনাও ঘটে। উচ্চ আদালতের প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবিদের বিক্ষোভ করতেও দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়ার জামিন পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর

আপডেট টাইম : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯