ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

মুজিববর্ষে বাংলাদেশে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে মুজিববর্ষ। সেখানে থাকবে খেলাধুলারও নানা আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষি কী ‘মুজিববর্ষে’ প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, কাদের বিপক্ষে ম্যানইউ ম্যাচ খেলবে তা এখনো ঠিক হয়নি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গণমাধ্যমকে জানিয়েছেন, দু-একদিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে বলে বাফুফে থেকে আমাকে জানানো হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এলে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে পারে বলে আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল মঙ্গলবার ঢাকায় আসবে। একদিনের সফরে তারা ভেন্যু, হোটেল, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। এ ম্যাচের তারিখ বা প্রতিপক্ষ ঠিক করতে আরো সময় লাগবে। ইউরোপের আরো বড় ক্লাবের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করছে। যার মধ্যে জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

মুজিববর্ষে বাংলাদেশে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট টাইম : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯