ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

রাজধানীতে ২ জনের ঝুলন্ত লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার পল্লবী ও দারুসসালাম এলাকা থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, বিলকিস আক্তার (২৬) ও রাজু (৩০)। এদের মধ্যে বিলকিস একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। আর রাজু কাজ করতেন একটি ট্রাভেল এজেন্সিতে।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) এমরানুল ইসলাম বলেন, শুক্রবার রাতে পল্লবীর ১২ নম্বর ব্লক এলাকার একটি টিনশেড বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গার্মেন্টস কর্মী বিলকিসের লাশ উদ্ধার করা হয়।

বিলকিসের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা য়।

অপরদিকে শুক্রবার রাতে দারুস সালাম টাওয়ারের পেছনে ১৯ নম্বর বাড়ির ৪ তলার ছাদের একটি কক্ষের দরজা ভেঙে রাজুর ঝুলন্ত পচা গলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

দারুস সালাম থানার এসআই মো. সালাম বলেন, মরদেহটি পচা ছিল। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে ।

রাজু ঢাকার বনানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলায়।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

রাজধানীতে ২ জনের ঝুলন্ত লাশ

আপডেট টাইম : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯