ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

ইডেন গার্ডেনের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে কলকাতা টেস্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইডেন গার্ডেনের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে কলকাতা টেস্টের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ সময় তাদের সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।এর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠে পরিচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তার সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, নাজমুল হাসান এবং কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

সম্পর্কিত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার সকালে কলকাতা পৌঁছান শেখ হাসিনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।কলকাতা পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি ইডেনে যান।

সম্পর্কিত ছবি

প্রধানমন্ত্রী ম্যাচের প্রথম সেশনের খেলা দেখার পর হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় আবার স্টেডিয়ামে ফিরবেন। এ সময় ইডেনে সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।রাত ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

ইডেন গার্ডেনের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে কলকাতা টেস্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯