ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

আরও ৬ মামলায় শওকত মাহমুদের জা‌মিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
  • ৭১৭ বার

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ছয় মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দিয়েছেন।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ সময় তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট মোরশেদ আল মামুন।

মোরশেদ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘নাশকতার ছয় মামলায় আদালত শওকত মাহমুদকে জামিন দিয়েছেন। ছয়টি মামলার মধ্যে পল্টন থানার তিনটি, লালবাগ থানার একটি, মুগদা থানার একটি ও মতিঝিল থানার একটি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।’

এর আগে বিভিন্ন সময় তার বিরুদ্ধে দায়ের করা আরও আটটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। এ নিয়ে মোট ১৪টি মামলায় জামিন পেলেন তিনি।

গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

শওকত মাহমুদকে এ পর্যন্ত মোট ২০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আরও ৬ মামলায় শওকত মাহমুদের জা‌মিন

আপডেট টাইম : ০৯:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫