ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মাংস খেলে শরীরে যেসব বিপত্তি ঘটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গরু বা খাসির মাংস ছাড়া খাওয়াটা ঠিক জমে না! অনেকেই এ বিষয়ে নিশ্চয়ই একমত! তবে জানেন কি? মাংস একটি উচ্চ-প্রোটিনযুক্ত খাবার এবং এটি সবার শরীরে বিপাক ক্রিয়ায় সঠিকভাবে কাজ করে না।

অনেকেরই মাংস খাওয়ার পরে কোনো রকম সমস্যা হয় না, আবার অনেকেই মাংস খাওয়ার পরে অস্বস্তি অনুভব করতে পারে। অতিরিক্ত মাংস খেলে যা হতে পারে তা জেনে নিন-

পেট ফাঁপা  

মাংস খাওয়ার পরে পেট ফাঁপা বা ফোলা অনুভূত হতে পারে। সেই সঙ্গে পেটে অস্বস্তি বা ব্যথাও হতে পারে। আপনি যদি এরকম কিছু অনুভব করেন, তবে জানবেন খাবারটি সঠিকভাবে হজম হয়নি এবং সুস্থ থাকতে আপনার খাদ্যতালিকা থেকে মাংস বাদ দিন।

কোষ্ঠকাঠিন্য 

বিশেষত রেড মিটে ফাইবার কম থাকে। যা কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ায়। এছাড়াও, রেড মিটে ফ্যাট বেশি থাকে এবং উচ্চ ফ্যাটযুক্ত খাবার হজম করতে বেশি সময় নেয়। যা বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের দিকে যায়।

নিঃশ্বাসে দুর্গন্ধ 

মাংসের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। মাংস খাওয়ার পর পাচনতন্ত্রে পরিপাকে সমস্যা হলে পাচক অ্যানজাইম দ্বারা দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি হয়, যার কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়। অবসাদ উচ্চ প্রোটিনযুক্ত খাবারগুলিতে ট্রাইপটোফেন নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যা দেহে সেরোটোনিন উৎপাদন করতে ব্যবহার করে। এর কারণে ক্লান্তি এবং তন্দ্রার সৃষ্টি হয়।

বমি বমি ভাব 

মাংস পরিপাক না হওয়ার উপসর্গগুলোর মধ্যে বমি ভাব, অম্বল, বদহজম অন্যতম। এগুলো আমাদের প্রচণ্ড অস্বস্তিতে ফেলতে পারে। একটি গবেষণা অনুযায়ী, যে সমস্ত পুরুষরা অতিরিক্ত পরিমাণে রেড মিট খান তাদের ডাইভার্টিকুলাইটিস নামক কোলনের একটি বেদনাদায়ক প্রদাহজনক অবস্থার ঝুঁকি বেড়ে যায়, যার কারণে পেটে তীব্র ব্যথা এবং বমি বমি ভাব দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মাংস খেলে শরীরে যেসব বিপত্তি ঘটে

আপডেট টাইম : ১০:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯