ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যেকোনো ব্যথা থেকে মুক্তি পান এই সহজ উপায়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  ব্যথা যেকোনো সময় শরীরের বিভিন্ন অংশে হতে পারে! আর ব্যথার সহজ সমাধান হিসেবে আমরা মুঠো ভরে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তেমন ভাবনা নেই আমাদের! এ অভ্যাস থাকলে তা এখনই ত্যাগ করুন। ব্যথার ওষুধ সাময়িক আরাম দেয় বটে কিন্তু এটা মূল চিকিৎসা নয়।

সাধারণত মাংসপেশি এবং অস্থিসন্ধির সমস্যায় দীর্ঘদিন পর্যন্ত ব্যথা থাকতে পারে। এসব ক্ষেত্রে ওষুধের চেয়ে ব্যথা উপশমের অন্যান্য পদ্ধতি বেশি কার্যকর হতে পারে। জেনে নিন এমনই তিনটি উপায় যার মাধ্যমে আপনি ব্যথা থেকে মুক্তি পাবেন সহজেই-

গরম সেঁক: যেখানেই ব্যথা হোক না কেন গরম সেঁক দিন। আক্রান্ত স্থানে দিনে দু’বার গরম সেঁক দেয়া যাবে। প্রতিবার ১৫ থেকে ২০ মিনিট ধরে সেঁক দেয়া যাবে। শীতের সময় সারা দিনে তিনবারও গরম সেঁক দিতে পারেন।

ঠান্ডা সেঁক: দুর্ঘটনায় আঘাত পেলে বরফ বা ঠান্ডা পানি ব্যবহারেও উপকার পেতে পারেন। তবে সব ক্ষেত্রে রোগী আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই আঘাতের ব্যাপকতা না-ও বুঝতে পারেন। তাই বরফ বা ঠান্ডা পানি ব্যবহারের পর ব্যথা উপশম হলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শরীরচর্চা বা ব্যায়াম: কাঁধ, কোমর, হাঁটু বা গোড়ালির ব্যথা উপশমের জন্য রয়েছে আলাদা ব্যায়াম। চিকিৎসকের পরামর্শমতো এসব ব্যায়াম শিখে নিয়ে বাড়িতেই নিয়মিত চর্চা করতে পারেন। নিয়মিত হাঁটাচলা ও খানিকটা দৌড়ঝাঁপ শরীরের হালকা ব্যথা সারাতে সাহায্য করবে। ওজন কমালেও অনেক সময় হাঁটু ও কোমরের ব্যথা কমে।

নানা ধরনের বাত ও রোগের সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে। রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নেয়াটা উত্তম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যথানাশক খাওয়া যাবে বটে, তবে নিজে না বুঝে খাওয়াটা ঠিক নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যেকোনো ব্যথা থেকে মুক্তি পান এই সহজ উপায়ে

আপডেট টাইম : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯