ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

দাবি মেনে নেওয়ার পর বুয়েটে আন্দোলনকোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ইস্যুতে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা বলেন, ‘অপরাধীর কোনো পরিচয় নেই। যে অপরাধের সঙ্গে জড়াবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ’

এ সময় বুয়েট শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেওয়ার পর আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আবরার হত্যার ইস্যুতে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই। ’

অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে কোনোভাবেই একটি সমাজ গঠন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এ সময় নিজেদের অধিকার নারীদের নিজেদের আদায় করে নিতে হবে বলেও সচেতন করেন তিনি।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘খেলাধুলায় মেয়েরা আমাদের কম যাচ্ছে না। আপনারা দেখেছেন যে ১৫ বছরের নিচে মেয়েরা যে ফুটবল খেলছে, তারা তো খুব ভালো করছে। হয়তো বলা যায়, তারা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতায়।’

সরকার সারা দেশে কর্মজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশের নারীরা সুযোগ পেলে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের জন্যও কাজ করতে পারে। এক সময় নারীদের জন্য সব ক্ষেত্রে বৈষম্য ছিল। আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় আসার পর নারীদের জন্য সব ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে। ’

জ্ঞানপাপীরা ভারতের কাছে নদী বিক্রির অভিযোগ তুলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া সরকার ভারতের কাছ থেকে কোনো ক্ষেত্রেই ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে জ্ঞানপাপীরা ভারতের কাছে নদী বিক্রির অভিযোগ তুলছে। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

দাবি মেনে নেওয়ার পর বুয়েটে আন্দোলনকোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯