ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রিশা হত্যার রায় ১০ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। পুলিশ আসামি হাজির করতে না পারায় এ মামলার রায় ফের পেছাল।

রোববার এ দিন ধার্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত।

তিন বছর আগের চাঞ্চল্যকর রিশা হত্যা মামলায় বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক জানিয়েছিলেন, ৬ অক্টোবর এ রায় ঘোষণা করবেন।

কিন্তু রায়ের জন্য নির্ধারিত দিন রোববার সকালে পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, পুলিশ সদস্যরা দুর্গাপূজার ডিউটিতে থাকায় এ মামলার একমাত্র আসামি ওবায়দুল হককে আদালতে আনা যায়নি।

বিচারক কেএম ইমরুল কায়েশ এর পর রায়ের জন্য নতুন দিন ধার্য করে আদেশ দেন।

২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে স্কুলের সামনে ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করা হয়। চার দিন পর হাসপাতালে মৃত্যু হয় ১৪ বছর বয়সী ওই কিশোরীর।

হামলার দিনই রিশার মা তানিয়া বেগম রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এবং দণ্ডবিধির ৩২৪/৩২৬/৩০৭ ধারায় হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগে মামলা করেন। রিশা মারা যাওয়ার পর এটি হত্যা মামলায় পরিণত হয়।

রিশা হত্যায় দর্জি দোকানের কর্মচারী ওবায়েদুল খানকে গত ৩১ আগস্ট নীলফামারীর ডোমার থেকে গ্রেফতার করা হয়।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ওবায়েদুল (৩০) স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, প্রেমের প্রস্তাবে রিশা রাজি না হওয়ায় তাকে খুন করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রিশা হত্যার রায় ১০ অক্টোবর

আপডেট টাইম : ০২:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯