ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রাজনগরে সার্টিফিকেট তুলতে গিয়ে শিক্ষিকা নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ২৫৭ বার

সিলেট সরকারি মহিলা কলেজে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে রহস্যজনকভাবে জয়শ্রী দেবনাথ (২৫) নামে এক শিক্ষিকা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকালে সিলেটে গিয়ে তিনি নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ওই গৃহবধূর স্বামী উত্তম দেবনাথ বুধবার রাজনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জয়শ্রী দেবনাথ নবগঠিত ‘টেংরা আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষিকা। এদিকে, ওই শিক্ষিকার নিখোঁজ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে প্রেমঘটিত কারণেই তিনি নিখোঁজ হয়েছেন। জিডির সূত্রে জানা যায়, সিলেট কোতোয়ালির কাজীটুলা এলাকার সুশীল দেবনাথের মেয়ে জয়শ্রী দেবনাথের বিয়ে হয় ২০১৭ সালের ২৮শে জুলাই রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের টেংরা গ্রামের রতন দেবনাথের ছেলে উত্তম দেবনাথের সঙ্গে। জয়শ্রী দেবনাথ সিলেট সরকারি মহিলা কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেন চলতি বছর

মাস্টার্সের সার্টিফিকেট তুলতে মঙ্গলবার সকালে তিনি একাই সিলেট সরকারি মহিলা কলেজের উদ্দেশ্যে বের হন। দুপুরের দিকে তার স্বামী উত্তম দেবনাথ তাকে (জয়শ্রী দেবনাথ) ফোন করলে তিনি বন্ধ পান। সন্ধ্যা পর্যন্ত জয়শ্রী দেবনাথ বাড়ি ফিরে না এলে তার খোঁজ পড়ে। এ সময় জয়শ্রী দেবনাথের স্বামী উত্তম দেবনাথ তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে তিনি বুধবার রাজনগর থানায় সাধারণ ডায়েরি (নং-৭১, ২/১০/১৯) করেন। সাধারণ ডায়েরির বিষয়টি তদন্ত করছেন রাজনগর থানার (এসআই) আবু মুকছেদ পিপিএম। ওই গৃহবধূ নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে পুলিশ বলছে, প্রেমঘটিত কারণেই ওই শিক্ষিকা লাপাত্তা হয়েছেন। পুলিশ ধারণা করছে, তিনি প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়ে থাকতে পারেন। তবে, তার স্বামী উত্তম দেবনাথ বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাদের মাঝে কোনো ঝামেলা নেই। এ ছাড়াও কারো সঙ্গে তার স্ত্রীর কোনো প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা নেই। তিনি মোবাইলেও কারো সঙ্গে কথা বলতেন বলে তার কাছে ধরা পড়েনি। রাজনরগর থানার এসআই আবু মুকছেদ পিপিএম বলেন, সে সিলেট থেকে নিখোঁজ হয়েছে। আর অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিষয়টি প্রেমঘটিতই। তার ফোন কললিস্ট চাওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাজনগরে সার্টিফিকেট তুলতে গিয়ে শিক্ষিকা নিখোঁজ

আপডেট টাইম : ০৮:৩৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯