ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কাশ্মীরের উন্নয়নে পাকিস্তানের ৭০ বছরের পরিকল্পনা ভেস্তে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের দরবারে বরাবরই কাশ্মীর ইস্যুতে সোচ্চার হয়েছে পাকিস্তান। এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও কাশ্মীর ইস্যুতে জোর দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরের ওপর থেকে ভারত ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর থেকেই ইমরান সরকার এর বিরোধিতা করে আসছে।

তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে কটাক্ষ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ওয়াশিংটনে এক আলোচনা সভায় যোগ দিয়েছেন তিনি। সেখানেই কাশ্মীর প্রসঙ্গে আলোচনা হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, একবার জম্মু ও কাশ্মীরে উন্নতি শুরু হলে পাকিস্তানের গড়া গত ৭০ বছরের পরিকল্পনা ভেস্তে যাবে।

ওই অনুষ্ঠানে জয়শঙ্কর দাবি করেন যে, কাশ্মীরের মানুষের জন্য নয়, পাকিস্তান নিজের স্বার্থের জন্য গত ৭০ বছর ধরে পরিকল্পনা করে আসছে। আর সেই পরিকল্পনাতে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ পানি ঢেলে দিয়েছে। সে কারণেই কাশ্মীর ইস্যুতে এতো সোচ্চার হয়ে উঠেছে ইসলামাবাদ। তিনি আরও বলেন, ভারত এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য সচেষ্ট। আর তা হবেই।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ওই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, কাশ্মীরে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে সামাজিক মাধ্যম ব্যবহার করে যেন নেতিবাচক কর্মকাণ্ড ছড়িয়ে না পড়ে। সামাজিক মাধ্যমে যে কোনো কিছু খুব সহজেই ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মৌলবাদী ও ভারতবিরোধী পরিকল্পনা যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে। কাশ্মীরের উন্নয়নের পথে যেন কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেটাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কাশ্মীরের উন্নয়নে পাকিস্তানের ৭০ বছরের পরিকল্পনা ভেস্তে যাবে

আপডেট টাইম : ১০:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯