ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ গ্রেড-১ এ উন্নীত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫
  • ৫১৩ বার

বিসিএস (তথ্য) ক্যাডারের পদ পুনর্বিন্যাস করে বর্তমান সরকার প্রধান তথ্য অফিসারের পদটি গ্রেড-২ থেকে গ্রেড-১ এ উন্নীত করে।

তছির আহাম্মদ সচিব পদমর্যাদার এ পদে প্রথম ব্যক্তি হিসেবে পদোন্নতি লাভ করে সরকারের প্রধান তথ্য অফিসার পদে দায়িত্ব পেলেন। তথ্য মন্ত্রণালয় আজ তাঁর এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সুদীর্ঘ কর্মজীবনে তিনি তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তছির আহাম্মদ বিসিএস (তথ্য) ক্যাডারের জ্যেষ্ঠতম সদস্য। তিনি ভোলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১ মার্চ ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। সাত ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অনার্স ও এম এ এবং প্রথম বিভাগে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮২ বিসিএস নিয়মিত ব্যাচে তথ্য সার্ভিসে যোগ দেন।

তছির আহাম্মদের সাত ভাইবোনের মধ্যে দুই ভাই প্রশাসন ক্যাডারে, এক ভাই স্বাস্থ্য ক্যাডারে এবং এক ভাই ও দুই বোন শিক্ষকতায় নিয়োজিত। তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

-তথ্যবিবরণী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ গ্রেড-১ এ উন্নীত

আপডেট টাইম : ০২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫