ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

১০ লাখ টাকা ছিনতাই: অবশেষে সেই পুলিশ ‍সদস্য কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে কারাগারে প্রেরণ করা হলো রাজধানীর মতিঝিলে ১০ লাখ টাকা ছিনতাই চেষ্টায় অভিযুক্ত আল মামুন নামের সেই পুলিশ কনস্টেবলকে।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ছিনতাইয়ে অভিযুক্ত আল মামুন বংশাল থানা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। সেখানে তিনি পুলিশের গাড়ি চালান। এর আগে মতিঝিল থানায় ৩ বছর চাকরি করেছেন তিনি।

শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মতিঝিল থানার পুলিশ।

এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক এনামুল হক শিমুল।

সেই আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে মতিঝিল থানায় হাজির হয়ে পুলিশ কনস্টেবল আল মামুনসহ ৩ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন আবুল কালাম আজাদ নামের এক ব্যবসায়ী।

সে মামলার প্রেক্ষিতে পরদিন আল মামুনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

উল্লেখ্য, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতি মতে, গর ৪ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে মতিঝিল এনআরবিসি ব্যাংক থেকে টাকা তুলে মোহামেডান ক্লাবের সামনের সড়কে এলে তিনজন পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী আবুল কালাম আজাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চান।

এতে বাধা দিলে মামুন তার হাতে থাকা হ্যান্ডকাপ দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। পরে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় জনতা দুজনকে ধরে ফেললেও একজন পালিয়ে যান। মামুন ছাড়াও তাদের একজনের নাম জিতু বলে জানা গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মতিঝিল থানায় উপস্থিত হয়ে পুলিশ কনস্টেবল আল মামুনের বিরুদ্ধে ১০ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ নিয়ে আসেন আবুল কালাম আজাদ।

অবশ্য অভিযুক্ত পুলিশ কনস্টেবল আল মামুনের দাবি, ছিনতাই নয়, আবুল কালাম আজাদের পাওনা টাকা তুলে দিতে গিয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

১০ লাখ টাকা ছিনতাই: অবশেষে সেই পুলিশ ‍সদস্য কারাগারে

আপডেট টাইম : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯