ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সিলিন্ডার বিস্ফোরণে ২ রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ, দগ্ধ ১৭

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।এসময় আগুনে ১৭ জন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার বড় মসজিদের বিপরীত পাশে বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাছা থানার ডিউটি অফিসার সুরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে বোর্ড বাজারের বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের একাংশ ধসে যায় ও চূর্ণবিচূর্ণ হয়। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৭ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বিস্ফোরিত এলাকার নিরাপত্তা জোরদারে পুলিশ কাজ করছে বলে জানান গাছা থানার ওই ডিউটি অফিসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সিলিন্ডার বিস্ফোরণে ২ রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ, দগ্ধ ১৭

আপডেট টাইম : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯