ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

থাইল্যান্ড যাচ্ছেন সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। থাই সেনাপ্রধানের আমন্ত্রণে শনিবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

থাইল্যান্ডে ১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইন্দো প্যাসিফিক আর্মি চিফ সম্মেলনে যোগ দেবেন জেনারেল আজিজ।

জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইন্দো প্যাসিফিক কমান্ডারের পক্ষ থেকেও আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে এই অঞ্চলের বাহিনীর মধ্যে আস্থা বৃদ্ধি সংক্রান্ত এক সেমিনারে বক্তব্য দেবেন আজিজ আহমেদ।

উল্লেখ্য, বিজিবির মহাপরিচালক থাকাকালে সীমান্তবর্তী দেশের ল্যান্ড ফোর্সের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরতে তাকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত ২১ মে হুনুলুলুতে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সিম্পোজিয়ামে অংশ নেন সেনাপ্রধান। এবারের সফরে আজিজ আহমেদ ইন্দো প্যাসিফিক কমান্ডার ও রয়েল থাই আর্মির কমান্ডার ইন চিফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আগামী মঙ্গলবার তার দেশের ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

থাইল্যান্ড যাচ্ছেন সেনাপ্রধান

আপডেট টাইম : ০৯:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯