ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

জালে ধরা পড়ল ৪ মণ ওজনের বাঘাইড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ  সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে জেলেদের জালে প্রায় চার মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বিশালাকৃতির এই মাছটি।

এ সময় জেলেরা মাছটিকে লেজে বেঁধে পানিতেই জিইয়ে রাখেন। পরে বিকেলে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী মখলিছুর রহমান। তবে এতো বড় মাছ একসঙ্গে কেনার ক্রেতা না থাকায় তা কেটে বিক্রির জন্য মাইকিং করিয়েছেন সংশ্লিষ্টরা।

মখলিছুর রহমান জানান, প্রায় চার মণ ওজনের মাছটি জেলেদের কাছ থেকে কিনে এনেছেন। তবে কত টাকা দিয়ে কিনেছেন তা অপ্রকাশিত রেখেছেন। মাছটি কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হবে, এজন্য মাইকিং করা হয়েছে। এরইমধ্যে মাছের অংশ নিতে ৫০ জনের বেশি লোক মোবাইল নম্বর দিয়ে নাম তালিকাভুক্তি করে গেছেন।

সরেজমিন দেখা গেছে, নগরের বন্দরবাজারের লালবাজারে মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। অনেকেই মাছের ছবি তুলে নিচ্ছেন। কেউবা মাছের সঙ্গে তুলছেন সেলফি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

জালে ধরা পড়ল ৪ মণ ওজনের বাঘাইড়

আপডেট টাইম : ০৪:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯