ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১৩ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। এ তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছরের ভর্তি পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিকে চূড়ান্ত আবেদন শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে।

আবেদন শেষ হবে ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত আবেদনে ইউনিটপ্রতি ১২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ড. কর্মকার আরও জানান, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক- এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে ‘এ’ ইউনিটের অধীনে মানবিক, সামাজিক বিজ্ঞান অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চারুকলা ও আইন অনুষদের পরীক্ষা হবে।

‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি অনুষদ ও প্রকৌশল অনুষদভুক্ত বিভাগগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে প্রতিটি ইউনিট সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

পরীক্ষা পদ্ধতি : লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই পরীক্ষা নেয়া হবে। ৬০ মার্কের এমসিকিউ ও লিখিত ৪০ নম্বর। লিখিত প্রশ্ন ২০টি (Short answer Question) ২০টি প্রশ্নে ৪০ নম্বর। এমসিকিউ প্রশ্ন ৬০টি, যার সময় ৫০ মিনিট। লিখিত প্রশ্নের জন্য সময় ৪০ মিনিট। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ ও ১২টা থেকে ১টা ৪৫ পর্যন্ত দুই শিফটে পরীক্ষা চলবে।

আবেদন যোগ্যতা: মানবিকে সর্বনিম্ন ৩ পয়েন্ট করে এসএসসি ও এইচএসসিসহ মোট ৭.০০।

বাণিজ্য ৩.৫০ করে একইভাবে ৭.৫০। বিজ্ঞান ইউনিটে ৩.৫০ করে একইভাবে ৮.০০। এ ছাড়া ইউনিটপ্রতি ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

আপডেট টাইম : ০৩:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯