ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

চলতি বছর বেশি হাজি ছিলেন যে বিভাগের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪২ বার

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট এক লাখ ২৭ হাজার ২শ ৯২ জন সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যান। মোট হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগ থেকে অংশগ্রহণ করেন। এ বিভাগ থেকে অংশগ্রহণ করেন সর্বোচ্চ ৩৩ শতাংশ।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ২৩ শতাংশ, রাজশাহী বিভাগের ১৫ শতাংশ, খুলনা বিভাগের ৮ শতাংশ, রংপুর বিভাগের ৭ শতাংশ, ময়মনসিংহ বিভাগের ৭ শতাংশ, বরিশাল বিভাগের ৫ শতাংশ এবং সিলেট বিভাগের ২ শতাংশ হাজি হজ পালন করেছেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে বিষয়টি জানা গেছে।

হজ বুলেটিনে আরও উল্লেখ করা হয়, হাজিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হজ অফিস মেডিকেল ক্লিনিকসমূহের আইটি হেল্প ডেস্ক থেকে এ বছর স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রে মোট এক লাখ ১৭ হাজার ৩শ ৮৭ জনকে চিকিৎসা প্রদান করা হয়।

প্রসঙ্গত, আগস্ট মাসের ১০ তারিখে পবিত্র হজ পালিত হয়। আগস্টের ১৭ তারিখে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। চলতি বছর হজ পালনে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

চলতি বছর বেশি হাজি ছিলেন যে বিভাগের

আপডেট টাইম : ০১:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯