ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

মেয়ের মৃত্যুর পর এবার ঘুমন্ত মাকেও ছোবল দিল সাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৩০২ বার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মেয়ের মৃত্যুর শোক সইতে না সইতেই এবার ঘুমন্ত মাকেও ছোবল দিল বিষধর সাপ। তার নাম নার্গিস আক্তার (৩০)।

সোমবার রাতে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৭ আগস্ট ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মেয়ে ইসমা খাতুনের (৫) মৃত্যু হয়।

নার্গিস আক্তার একই এলাকার দিনমজুর ইসলাম আলীর স্ত্রী। এ ঘটনায় ওই এলাকায় সাপ আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মেয়ের মৃত্যুতে শোকে কাতর মা রাতে তার স্বামী ইসলাম আলীর সঙ্গে পাটকাঠির বেড়া ও টিনের তৈরি নিজেদের ছাপড়াঘরে ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে রাতেই পার্শ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নার্গিস আক্তার চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ১৭ আগস্ট একই ঘরে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল শিশু ইসমা খাতুন। গভীর রাতে শিশুটিকে সাপে কামড় দিলে অন্য কিছুতে কামড় দিয়েছে ভেবে পরিবারের লোকজন গুরুত্ব দেননি।

পরে অবস্থা খারাপ হলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশু ইসমার মৃত্যু হয়। ইসমা স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

মেয়ের মৃত্যুর পর এবার ঘুমন্ত মাকেও ছোবল দিল সাপ

আপডেট টাইম : ১২:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯