ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশ ১০ বছর ধরে প্রবৃদ্ধিতে শীর্ষে: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৫০ বার

চলতি মূল্য পদ্ধতিতে (কারেন্ট প্রাইস মেথড) ২০০৯ সাল থেকে বিগত ১০ বছর ধরে বাংলাদেশ প্রবৃদ্ধিতে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

গত ২৯ আগস্ট প্রকাশিত ‘স্পেকটেটর ইনডেক্স’ শীর্ষক এক প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ২৬টি জিডিপি স্থান অধিকারকারী দেশের পারফরমেন্স তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ১৮৮ শতাংশ , চীন ১৭৭, ভারত ১৭৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ ও ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি অর্জন করেছে।

মন্ত্রিসভা বৈঠকে এই অসামান্য সাফল্যের জন্য গোটা দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কামাল বলেন, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এসময় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনে শিগগিরই জোরালো উদাহরণ স্থাপন করতে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল দিকনির্দেশনায় অর্থনীতিতে আরও ব্যাপক সাফল্য অর্জনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশ ১০ বছর ধরে প্রবৃদ্ধিতে শীর্ষে: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯