ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ব্লগারদের নিরাপত্তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫
  • ৫৪৪ বার
বাংলাদেশের উনিশটি মানবাধিকার সংগঠন এবং উন্নয়ন সংস্থা ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই উনিশটি সংগঠনের জোট ‘মানবাধিকার ফোরাম’ অভিযোগ করেছে যে, ধর্মীয় উগ্রপন্থীরা তালিকা ধরে একের পর এক ব্লগার হত্যার পরও সরকার বিষয়টির দিকে যথেষ্ট নজর দিচ্ছে না।
মানবাধিকার সংগঠনগুলোর তরফ থেকে বলা হয়, যেসব ঘটনা এ পর্যন্ত ঘটেছে, সেগুলোর তদন্তেও তারা গাফিলতি দেখতে পাচ্ছেন। যেহেতু এসব ঘটনার কোন বিচার হচ্ছে না, তাই আরও ব্লগার হত্যার ঘটনা ঘটছে।
মানবাধিকার আইনজীবী সারা হোসেন বিবিসি বাংলাকে বলেন, তিন মাসে তিনজন ব্লগারকে খুন করা হয়েছে। এই তিনজনই সরকারকে জানিয়েছিলেন যে তারা হুমকির মধ্যে আছেন।এই পরিপ্রেক্ষিতে আমাদের আশংকা হচ্ছে আরও যেসব ব্লগার একই রকম হুমকির মধ্যে আছেন তারাও একই ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন। সূত্র: বিবিসি বাংলা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ব্লগারদের নিরাপত্তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

আপডেট টাইম : ০৪:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫