ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার। এসব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তিনি এখানে এসেছিলেন। কিন্তু রিলিফের বদলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে লিপস চালিয়েছেন। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন বক্তৃতা শুনতে চায় না, তারা সহযোগিতা চায়, পুনর্বাসন চায় এবং বাঁচার মতো বাঁচতে চায়।

তিনি আরও বলেন, বিএনপি গত দেড়বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। তারা আদালতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। এখন তারা বিদেশি দূতাবাসে নালিশ করে বেড়াচ্ছে। জাতিসংঘের কাছে নাকি তারা ধর্না দেবে।

সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষের সমর্থন না পেয়ে এখন জাতিসংঘের ধর্না দেওয়া ছাড়া তাদের কোনও গত্যন্তর নেই। রাজনীতিতে বিএনপি যে কত দেউলিয়া এটা আজ প্রমাণিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯