ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হজে গিয়ে বাংলাদেশি নারী নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হজ আরবি শব্দ। হজের আভিধানিক অর্থ হলো ইচ্ছা করা এবং সফর বা ভ্রমণ করা। ইসলামি পরিভাষায় হজ হলো নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কর্ম সম্পাদন করা। হজের নির্দিষ্ট সময় সারা পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরবে যান।

বাংলাদেশ থেকেও লক্ষাধিকের বেশি মুসলমান হজ পালন করতে গিয়েছিল সৌদি আরবে। এবার হজে গিয়ে এক বাংলাদেশি নারী নিখোঁজ হয়েছেন।

মোছা. সুরুতুন নেছা (৬০) নামের ওই নারীকে সাতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়া সুরুতুন নেছা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের মো. রজব আলীর স্ত্রী। তার ছেলে ইয়াকবির আফিন্দী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, স্বামী-স্ত্রী একসঙ্গে হজে গিয়েছিলেন। কিন্তু গত ১৩ আগস্ট থেকে সুরুতুন নেছা নিখোঁজ রয়েছেন।

সুরুতুন নেছার পরিবারের সদস্যরা জানান, গত ১১ আগস্ট রাতে রজব আলী স্ত্রীকে তাবুতে রেখে পাথর নিক্ষেপ করতে গিয়েছিলেন। কিন্তু ফিরে এসে স্ত্রী সুরুতুন নেছাকে আর খুঁজে পাননি।

এ বিষয়ে নিখোঁজ নারীর ছেলে ইয়াকবির আফিন্দী বলেন, এখন পর্যন্ত তার মায়ের কোনো হদিস পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হজে গিয়ে বাংলাদেশি নারী নিখোঁজ

আপডেট টাইম : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯