ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জম্মু ও কাশ্মীর ভেঙে দুই টুকরা, পথে পথে সেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সোমবার রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তথা স্বায়ত্বশাসনের ৩৭০ ধারা বাতিল এবং রাজ্যটিকে দুই ভাগ করে পুনর্গঠনের বিল পাস হয়েছে ভারতের কেন্দ্রীয় রাজ্যসভায়। জম্মু ও কাশ্মীর আগে একটি প্রদেশ ছিল। এখন সেটি ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি প্রদেশ করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে যোগযোগ, ইন্টারনেট, মোবাইল সেবা বন্ধ করে এক নজিরবিহীন ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে।

মর্যাদা খর্ব করে কাশ্মীরিদের অধিকারহরণের এই বিল পাস হবার পর বিরূপ পরিস্থিতির আশঙ্কায় পুরো অঞ্চল জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অচল হয়ে পড়েছে জনজীবন। সেখানে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। অনেক রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। স্কুল-কলেজও বন্ধ রয়েছে। প্রায় সব মুসলিম রাজনীতিবিদকে হয় গৃহবন্দি নয়তো আটক করা হয়েছে।

দেশ বিভাগের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীর রাজ্যটিকে ভারতের প্রতি অনুগত রাখতে জওহর লাল নেহেরুর উদ্যোগে ৩৭০ ধারায় যে মর্যাদা দেয়া হয়েছিল তা বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের এমন উদ্যোগের নিন্দা জানিয়ে কাশ্মীরিদের প্রতি নৈতিক ও রাজনৈতিক সমর্থন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের সংসদে জরুরি অধিবেশন ডাকা হয়েছে। পাকিস্তানে সংযুক্ত আজাদ কাশ্মীরে সব দলের রাজনৈতিক নেতারা ভারতের এ উদ্যোগের নিন্দা জানিয়ে কাশ্মীরের সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন।

এছাড়া জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাহসহ বহু রাজনীতিবিদকে গৃহবন্দি করা হয়েছে। গৃহবন্দি হওয়ার আগে তারা রাষ্ট্রপতির এমন আদেশ এবং রাজ্যভাগের দিনটিকে কালো দিন হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেছেন, বিজেপি সরকারের এমন ভয়াবহ সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বারুদপুরীতে পরিণত করবে। এ এলাকায় তরুণ-তরুণীরা হতাশ, ক্ষুব্ধ হয়ে বিধ্বংসী হতে পারেন। তারা সতর্ক করে বলেছেন, কাশ্মীরের স্থানীয় রাজনীতিকদের কোনো প্রভাব থাকবে না বিক্ষুব্ধ জনগণের ওপর।

তথ্যসূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জম্মু ও কাশ্মীর ভেঙে দুই টুকরা, পথে পথে সেনা

আপডেট টাইম : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯