ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

শ্রেয়া ও লেডি গাগা ছাড়া কারও সঙ্গে গাইব না, মোনালিও না: নোবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ডুয়েট গান গাইতে চান না নোবেল। শুধু তাই নয়, নিজের ব্যান্ড দল ছাড়া অন্য সংগীত শিল্পীদের সঙ্গে কাজ করা নিয়েও আপত্তি রয়েছে তার। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সারেগামাপা দিয়ে আলোচনায় আসা নোবেল।

একইসঙ্গে প্লে ব্যাকে নিজের ব্যান্ড ছাড়া অন্যদের সঙ্গে কাজ করতেও আপত্তি রয়েছে তার।  তিনি বলেন, বাংলাদেশি সিনেমায় আমি আমার ব্যান্ডদল নিয়েই গাইব। কারণ আমার গায়কির ধরন এবং মিউজিকের জন্য ‘নোবেল ম্যান’-এর চেয়ে বেটার আউটপুট অন্য কেউ দিতে পারবে বলে মনে হয় না।’

দ্বৈতকণ্ঠে (ডুয়েট) গাওয়ার বিষয়ে নোবেল বলেন, যদি লেডি গাগা হয় তাহলে তার সঙ্গে ডুয়েট গাইতে পারি। উপমহাদেশে আমার প্রিয় শ্রেয়া ঘোষাল, তার সঙ্গেও গাইতে পারি। বাংলাদেশ বা ভারতের কারও সঙ্গে ডুয়েট করব না।

এমনকি সারেগামাপা-র বিচারক মোনালি ঠাকুরের সঙ্গেও নোবেল গান গাইবেন না বলে জানিয়েছেন।

সম্প্রতি জাতীয় সংগীত নিয়ে বিতর্কে জড়িয়েছেন নোবেল। বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার বাংলা’ গানটির তুলনায় প্রিন্স মাহমুদের গান ‘সোনার বাংলা’ অনেক বেশী করে দেশকে চেনায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

শ্রেয়া ও লেডি গাগা ছাড়া কারও সঙ্গে গাইব না, মোনালিও না: নোবেল

আপডেট টাইম : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯