ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

হেলিপেড নির্মাণের অভিযোগ: দারুল উলূম দেওবন্দে বিজেপির তল্লাশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার ভারতীয় জনতা পার্টি বিজেপির নজর পড়েছে এশিয়ার বৃহত্তম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের দিকে। নির্মাণাধীন শায়খুল হিন্দ লাইব্রেরিতে হেলিপোর্ট নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে শনিবার মাদরাসায় তল্লাশি চালিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

এ দিকে হেলিপেড নির্মাণের অভিযোগকে প্রত্যাখ্যান করে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আবদুল খালেক মাদরাসী বলেছেন, মাদরাসায় শুধু লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে। হেলিপেড নির্মাণ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সরকারী নিয়মানুযায়ী সব নির্মিত হচ্ছে। তবুও যদি সরকারের পক্ষ থেকে কেউ যাচাই করতে আসে, তাহলে আমরা তাকে স্বাগত জানাবো।

জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি, দেওবন্দের মুহাদ্দিস মাওলানা সৈয়দ আরশাদ মাদানী বলেন, কখনো দারুল উলুম দেওবন্দের ভবন নির্মাণ সম্পর্কিত কোন কাজে সরকার নাগ গলায়নি, এ কারণে অনুমতি নেওয়ার বিষয়টিও আমরা লক্ষ্য করিনি। তবে বিজেপি সরকার যেহেতু নজর দিচ্ছে, আমরাও এখন থেকে এ বিষয়টি কঠোরভাবে অনুসরণ করব।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরে কঠোর নির্মাণযজ্ঞের পর লাইব্রেরি ভবনের চমৎকার কাঠামো তৈরি হয়েছে। অনেকদিনের শ্রম ও পরিকল্পনার পর ‘শাইখুল হিন্দ লাইব্রেরি’র নির্মাণে হাত দেয়া হয়েছে। কিন্তু সরকারি তদন্তের জেরে বিঘ্নতা ঘটছে এখন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

হেলিপেড নির্মাণের অভিযোগ: দারুল উলূম দেওবন্দে বিজেপির তল্লাশি

আপডেট টাইম : ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯