ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

২২২ জন ছাড়া সবাই প‌বিত্র হজে গে‌ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ২২২ জন ছাড়া বাকী সবাই প‌বিত্র হ‌জ পাল‌নের জন্য সৌ‌দি আরবে পৌঁছেছেন। আজ সোমবার হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে চলতি বছরের হজ কার্যক্রম সম্প‌র্কে বল‌তে গি‌য়ে হজ এজেন্সি মালিকদের সংগঠন হা‌বের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম এ তথ্য জানান।

তি‌নি ব‌লেন, ‘অসুস্থতা ও ব্যক্তিগত কারণে ২২২ জন হজযাত্রী এবার হজে যেতে পারেননি।’

শাহাদাত হোসেন আরো বলেন, ‘অতীতের যেকোনো বছরের তুলনায় এ বছর সফলভাবে হজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার সহ‌যোগিতায় এবং এজেন্সিগু‌লোর আন্ত‌রিকতার কার‌ণে এ বছর কোনো ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেনি। ফ‌লে, সবাই নিরাপ‌দে হ‌জে যে‌তে পেরেছন।’

এবারের হজ কার্যক্রম সব‌দিক থে‌কে সফল দাবি করে হাব এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সংস্থা ও ব্যক্তিকে ধন্যবাদ জানান হা‌বের সভাপ‌তি।

এ বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট আজ ৫ আগস্ট। বাংলাদেশি হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট। আর শেষ ফিরতি ফ্লাইট  হবে ১৫ সেপ্টেম্বর।

সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী, চলতি বছর ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন বাংলাদেশি হজে যাওয়ার কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য ১ লাখ ২০ হাজার কোটা বরাদ্দ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

২২২ জন ছাড়া সবাই প‌বিত্র হজে গে‌ছেন

আপডেট টাইম : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯