ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

‘এই অবস্থাও একদিন কেটে যাবে’, জম্মু-কাশ্মীর প্রসঙ্গে জাইরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কাশ্মীর ইস্যু নিয়ে সোমবার শুরু থেকেই সংসদ ছিল উত্তাল। এ দিন সংসদে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ঠিক কী হতে চলেছে কাশ্মীরে তা নিয়ে দেশজুড়ে গত কয়েকদিন ধরে চাপা উত্তেজনা চলছিল। উদ্বেগ আরও বাড়িয়েছিল রোববার ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের গৃহবন্দি করে রাখা, ১৪৪ ধারা জারির মতো ঘটনা।

এরই মাঝে কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অভিনেত্রী জাইরা ওয়াসিম। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ৪ অগস্ট রাতে জাইরা লেখেন, ‘এ অবস্থাও একদিন কেটে যাবে’। পাশে ‘হ্যাশ ট্যাগ’ দিয়ে লেখেন ‘কাশ্মীর’। খবর আনন্দবাজার পত্রিকা।

চলতি বছরের জুনেই উদীয়মান এই তরুণ অভিনেত্রী সিনেমা জগতকে চিরতরে বিদায় জানান।

নিজের ইনস্টাগ্রামে সাড়ে পাঁচ পাতার একটি পোস্টে তিনি লিখেছিলেন, ফিল্মি ক্যারিয়ার তার বিশ্বাস এবং ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে এবং সে কারণেই তিনি অভিনয় ছাড়ছেন।

সেই পোস্টে জাইরা আরও বলেছিলেন, ‘অসচেতনভাবে আমি আমার ইমান (বিশ্বাস)-এর থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ইমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল’।

জাইরার এই সিদ্ধান্তে বলি-মহলের কেউ কেউ যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আবার কেউ কেউ ‘অকৃতজ্ঞ’ বলতেও ছাড়েনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

‘এই অবস্থাও একদিন কেটে যাবে’, জম্মু-কাশ্মীর প্রসঙ্গে জাইরা

আপডেট টাইম : ০৪:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯