ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

এবার এক কেজি চা বিক্রি হলো সাড়ে ৭০ হাজার টাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ চায়ের ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ মূল্য ৭০ হাজার ৫০১ রুপিতে বিক্রি হয়েছে এক কেজি চা। গত মঙ্গলবার আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির চা নিলাম বাজারে এক কেজি মনোহারী স্পেশালিটি চা বিক্রি হয়েছিল ৫০ হাজার রুপি মূল্যে। বুধবারই সেই রেকর্ড ভেঙে দিল আসামের ডিব্রুগড় জেলায় হাতে তৈরি ‘মাইজান গোল্ডেন টিপস চা’।

মাইজান গোল্ডেন টিপস চায়ের রং কাঁচা সোনার মতো। এটি সম্পূর্ণ হাতে তৈরি, কোনো মেশিনের ব্যবহার হয়নি এতে। এই চায়ের বাগান রয়েছে আসামের শিবসাগর ও ডিব্রুগড় জেলায়। চা বিক্রি করেছিল আসাম কোম্পানি। এবার মাইজান গোল্ডেন টিপস চা উৎপাদিত হয়েছে মাত্র ২ কেজি। আর তা এক বেলজিয়ামের ক্রেতার জন্য কিনে নেয় গুয়াহাটির মুন্দ্রা টি কোম্পানি। এর আগে গত মঙ্গলবার গুয়াহাটিতে আসামের মনোহারী সোনালি স্পেশালিটি চা প্রতি কেজি বিক্রি হয় ৫০ হাজার রুপিতে।

চা-গাছের কুঁড়ি দিয়ে উৎপাদিত হয় মনোহারী চা। মে থেকে জুন মাসে ভোরবেলা কুঁড়ি তোলা হয়। অপ্রস্ফুটিত কুঁড়িগুলোকে বিশেষ পদ্ধতিতে স্প্রিং ব্লেন্ডিংয়ের মাধ্যমে এই চা তৈরি করা হয়। এই চা উৎপাদনে প্রচুর সময় ও শ্রম লাগে বলে সচরাচর তা উৎপাদন করা হয় না। মনোহারী চা-বাগানে এ বছর মনোহারী চা উৎপাদিত হয়েছে মাত্র ৫ কেজি।

গুয়াহাটির চা নিলাম কেন্দ্রের সম্পাদক দীনেশ বিহানি বলেছেন, বুধবার এই নিলাম বাজারে এই প্রথম ৭০ হাজার ৫০১ রুপি কেজিতে বিক্রি হলো মাইজান গোল্ডেন চা। এটাই গুয়াহাটির চায়ের নিলাম বাজারে এযাবৎকালের সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া চা। সৌরভ টি ট্রেডার্সের মাঞ্জিলাল মহেশ্বরী নিলাম থেকে দুই কেজি মনোহারী চা কেনেন। এই চা অবশ্য ‘অর্থোডক্স’ চা বলে পরিচিত।

গত বছর এই চা প্রতি কেজি বিক্রি হয়েছিল ৩৯ হাজার রুপি কেজিতে। তবে গতবারের এই রেকর্ড ভেঙে দিয়েছিল অরুণাচল প্রদেশের ‘গোল্ডেন নিডল চা’। এটি উৎপাদিত হয়েছিল ডনি পোলো চা–বাগানে। সেই চা প্রতি কেজি বিক্রি হয়েছিল ৪০ হাজার রুপিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

এবার এক কেজি চা বিক্রি হলো সাড়ে ৭০ হাজার টাকায়

আপডেট টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯